News71.com
 Bangladesh
 06 Feb 19, 12:26 PM
 105           
 0
 06 Feb 19, 12:26 PM

ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে সরকারি ব্যাংকে বিশেষ অডিট করা হবে।।অর্থমন্ত্রী  

ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে সরকারি ব্যাংকে বিশেষ অডিট করা হবে।।অর্থমন্ত্রী   

নিউজ ডেস্কঃ ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে সরকারি ব্যাংকে বিশেষ অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার রাজধানীর কষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রুপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ব্যাংক খাতের অনিয়ম রোধে প্রতিটি সরকারি ব্যাংকের জন্য আলাদাভাবে বিশেষ অডিট হবে। গেলো তিন বছরে যেসব গ্রাহক টাকা নিয়ে ফেরত দেয়নি, তারা কারা, তা চিহ্নিত করতে তিন অডিট ফার্মকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে। যাদের ঋণ ফেরত আসছে না, তাদের কাছ থেকে ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হবে। অনেকে এলসি করেছেন মেশিনপত্র আসেনি। কেনো আসেনি, তা বের করা হবে। অনেকের কারখানা বন্ধ হয়ে গেছে, কেনো চালু করতে পারছে না, তা জানা যাবে। অনেকে কারখানা চালু করেননি, তাদের আসল চরিত্র কি, তা বের করা হবে। তবে এই অডিট করার সময় কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই।

এসময় রুপালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনারা ঋণ দিতে গিয়ে ভুল করেছেন, আমাকে চিনতে ভুল করবেন না। অর্থমন্ত্রী আরও বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে কর্মকৌশলের পরিবর্তন দরকার। ঋণ দেওয়ার আগে দীর্ঘ মেয়াদে চিন্তা না করে যাচাই-বাছাই করেন। ব্যাংকগুলোকে না হলে অর্থ আদায়ে ভোগান্তিতে পড়তে হয়। তিনি বলেন, অর্থ আদায়ে খেলাপিরা যেনো দেশের বাইরে যেতে না পারে, সেজন্য নিয়ম-কানুনেরও সংস্কার আনা হবে।
এসময় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেন, ব্যাংক খাতে করপোরেট সুশাসন নিশ্চিতে মিড লেভেল ম্যানেজমেন্টের সর্তক থাকতে হবে। না হলে সুশাসনে উন্নতি আসবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন