News71.com
 Bangladesh
 06 Feb 19, 06:01 AM
 162           
 0
 06 Feb 19, 06:01 AM

বিদ্যুৎ-ইন্টারনেট সেবা পেল সন্দ্বীপবাসী॥তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  

বিদ্যুৎ-ইন্টারনেট সেবা পেল সন্দ্বীপবাসী॥তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পেয়েছে দেশের মূল ভুখণ্ড থেকে বিছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপবাসী। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল (সাগরের তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার) স্থাপন করে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয় সাগর ও নদী দিয়ে ঘেরা ওই উপজেলার মানুষের কাছে।

পটিয়ার জুলধায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (৩য় ইউনিট), শিকলবাহা (২৩০/১৩২ কেভি) উপকেন্দ্র, বারৈয়ারহাট (১৩২/৩৩কেভি) উপকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া রাঙামাটি, মহেশখালীসহ বিভিন্ন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি পাওয়ার স্টেশন ও ৭টি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৭টি গ্রিড উপকেন্দ্রের মধ্যে রাঙামাটির (১৩২/৩৩ কেভিএ) উপকেন্দ্র, মহেশখালীর মাতারবাড়ি (১৩২/৩৩ কেভিএ) উপকেন্দ্র রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন