News71.com
 Bangladesh
 05 Feb 19, 01:16 PM
 114           
 0
 05 Feb 19, 01:16 PM

এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল।।  

এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল।।   

নিউজ ডেস্কঃ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন হবে আগামী ২৭ এপ্রিল। আজ মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর সর্বশেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।

আগামী ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ১৮ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের (নির্বাচিত ও মনোনীত) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ। এর আগে গত ২৬ জানুয়ারি সংগঠনটির নির্বাচন উপলক্ষে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান রয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রফেসর মো. আলী আশরাফ। আপিল বোর্ডের চেয়ারম্যান হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন