News71.com
 Bangladesh
 05 Feb 19, 01:02 PM
 86           
 0
 05 Feb 19, 01:02 PM

মোটরসাইকেলের ভেতরে ২ কেজি স্বর্ণের বারসহ, ১আটক।

মোটরসাইকেলের ভেতরে ২ কেজি স্বর্ণের বারসহ, ১আটক।

নিউজ ডেস্কঃ ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ২ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ খান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীর এক সদস্য বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ শাহাবুদ্দিন সরদার নামের একজনকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল খুলে সেলফ মোটরের ভেতর থেকে ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলি কাস্টমস হাউসে ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক শাহাবুদ্দিন সরদার বেনাপোল পুটখালী গ্রামের মোবারক সরদারের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন