News71.com
 Bangladesh
 05 Feb 19, 06:29 AM
 168           
 0
 05 Feb 19, 06:29 AM

নির্বাচনে কে জয়ী হবেন সেটা দেখবেন ভোটাররা।।সিইসি

নির্বাচনে কে জয়ী হবেন সেটা দেখবেন ভোটাররা।।সিইসি

নিউজ ডেস্কঃ সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্য বলেছেন, নির্বাচনে কে জয়ী হবেন সেটা দেখবেন ভোটাররা, আপনারা না।আপনাদের দেখার বিষয় হচ্ছে আচারণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটা। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউট (ইটিআই) এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসারদের প্রশিক্ষণ ও ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের কমিশনের সবাই একটা কথাই বলেছেন যে আইনানুগ নির্বাচন করতে। তাই আমিও বলবো যে আপনারা সবাই আইনানুগ নির্বাচন করেন। কারণ আপনারা সবাই মাঠপর্যায়ে কাজ করেন। কেউ কোনো ধরনের আচরনবিধি লঙ্ঘন না করে সেটা আপনাদেরই নিশ্চিত করতে হবে।

সিইসি নূরুল হুদা বলেন, আপনারা যদি নিরপেক্ষ মনোভাব নিয়ে প্রার্থীদের কাছে যান তাহলে দেখবেন প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের সহায়তা করছেন। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসারদের উদ্দেশ্য বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সম আচরণ করবেন। আমরা সবাই চাই গ্রহণযোগ্য একটি নির্বাচন। দেশের সবাই তাকিয়ে আছে এই সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। তাই সবাই খুব গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন