News71.com
 Bangladesh
 04 Feb 19, 04:40 PM
 168           
 0
 04 Feb 19, 04:40 PM

ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি॥  

ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি॥   

নিউজ ডেস্কঃবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভুটানে যাতায়াতের জন্য বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করলে উভয় দেশই উপকৃত হবে। এতে বাণিজ্য ও পর্যটনে অনেক সুফল পাওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। দেশটি আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছিল। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম রাবগির সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। টিপু মুনশি বলেন, বাংলাদেশ ভুটানে তৈরি খাবার, তৈরি পোশাক, ঔষধসহ বিভিন্ন পণ্য রফতানি করে আসছে। তবে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রফতানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রফতানি করেছে ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আমদানি করেছে ৩২.২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য- যোগ করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন