News71.com
 Bangladesh
 04 Feb 19, 03:09 PM
 107           
 0
 04 Feb 19, 03:09 PM

জাতীয় সংসদের সংসদ কমিটি ও ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন॥  

জাতীয় সংসদের সংসদ কমিটি ও ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন॥   

নিউজ ডেস্কঃ সংসদ কমিটিসহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো- সংসদ কমিটি এবং আইন, পরিকল্পনা, প্রতিরক্ষা ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবারের অধিবেশনে মাগরিবের বিরতির পর জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন কমিটিগুলোর নাম প্রস্তাব করেন। এরপর কণ্ঠভোটে কমিটিগুলো সংসদে পাস হয়। প্রথমে সংসদ কমিটি গঠন করা হয়। রীতি অনুযায়ী এই কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। কমিটির অন্য সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহীম, হুইপ মাহবুব আরা গিনি, অ্যাডভোকেট আবু জাহির, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান রিমন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। অন্য কমিটিগুলোর মধ্যে- আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। কমিটির অন্য সদস্যরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাডভোকেট সাহারা খাতুন, শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সংসদীয় এ কমিটির অন্য সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমেদ মজুমদার, ড. বীরেন শিকদার, মোর্শেদ আলম, মঞ্জুর হোসেন ও জাতীয় পার্টির জি এম কাদের। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাজমুল হাসান পাপন, নাসির উদ্দিন ও মহিবুর রহমান। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- ভূমিমন্ত্রী সায়েফুজ্জামান চৌধুরী জাভেদ, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আবেদীন আনার, মোসলেম উদ্দিন ও নেসার আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন