
নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। তবে দলীয় সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া যেতে পারেন, তারপর লন্ডন হয়ে দেশে ফিরবেন।