News71.com
 Bangladesh
 04 Feb 19, 01:37 PM
 124           
 0
 04 Feb 19, 01:37 PM

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা।।

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা।।

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ইউপিডিএফ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফের (গণতান্ত্রিক) রাইখালী ইউনিয়নের নেতা মংসুইনু মার্মা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হোসেন (২২)। জানা যায়, বিকেলে মংসুইনু মার্মা ও তার বন্ধু জাহিদ কারিগরপাড়া বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত গুলি করে তাদের হত্যা করে দ্রুত পালিয়ে যায়। ঘটনা সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন