News71.com
 Bangladesh
 04 Feb 19, 01:36 PM
 115           
 0
 04 Feb 19, 01:36 PM

সরকারি হল আরও তিনটি বেসরকারি কলেজ।।  

সরকারি হল আরও তিনটি বেসরকারি কলেজ।।   

নিউজ ডেস্কঃ আরও তিনটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ ও বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামরউদ্দিন ইসলামিয়া কলেজ।

সরকারিকরণের সরকারি আদেশ (জিও) আজ ৪ ফেব্রুয়ারি জারি হলেও ২ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে। এর আগে গত বছরের ১১ অক্টোবর তিনটি, ৯ অক্টোবর তিনটি, ১২ সেপ্টেম্বর ১৪টি, ২৭ আগস্ট পাঁচটি এবং ১২ আগস্ট ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন