News71.com
 Bangladesh
 04 Feb 19, 01:34 PM
 96           
 0
 04 Feb 19, 01:34 PM

হিলিকে গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত করা হবে।। হুইপ স্বপন

হিলিকে গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত করা হবে।। হুইপ স্বপন

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দিনাজপুরের হিলি স্থলবন্দরকে একটি উন্নত সমৃদ্ধি ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিসাবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিলিসহ পার্শ্ববর্তী এলাকাগুলো সমৃদ্ধ করা হবে। আজ সোমবার হাকিমপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হিলি চারমাথা মোড়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরনের পর সড়ক পথে তার নির্বাচনী এলাকা জয়পুরহাট যাবার পথে তিনি এই পথসভায় যোগ দেন।


মহান মুক্তিযুদ্ধকালীন হিলিতে অনেক বড় যুদ্ধ হয়েছিল উল্লেখ করে স্বপন আরও বলেন, মুক্তিযুদ্ধের সেই স্মৃতিগুলো হারিয়ে যেতে বসেছে। তাই এ স্মৃতিগুলোকে কেন্দ্র করে স্থাপনা গড়ে তোলা হবে। আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে হিলিতে ভ্রমণ করে। এসময় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, হাকিমপুরের আওয়ামী লীগ নেতা ও হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন