News71.com
 Bangladesh
 04 Feb 19, 12:31 PM
 109           
 0
 04 Feb 19, 12:31 PM

সেনাপ্রধান জেনারেল আজিজকে বাদশাহ আজিজ মেডেল অব এক্সিলেন্স সন্মাননা দিল সৌদি সরকার॥  

সেনাপ্রধান জেনারেল আজিজকে বাদশাহ আজিজ মেডেল অব এক্সিলেন্স সন্মাননা দিল সৌদি সরকার॥   

নিউজ ডেস্কঃ সৌদি সরকারের পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স সম্মাননা দেওয়া হয়েছে। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি সরকারের পক্ষ থেকে রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিশেষ সম্মাননা মেডেল পরিয়ে দেন। এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তারা ও সেনাপ্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনাপ্রধানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। সেনাপ্রধানের সাতদিনের সরকারি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন