News71.com
 Bangladesh
 04 Feb 19, 12:25 PM
 92           
 0
 04 Feb 19, 12:25 PM

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।।  

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।।   

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প ঘুরে দেখেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ সোমবার দুপুর দেড়টার দিকে তিনি কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পোঁছান। এরপর তিনি রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে চার দিনের সফরে আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজারের ইনানিতে তারকামানের একটি হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি চলে যান টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরে।


আগামীকাল মঙ্গলবার সকালে জোলির উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শনের কথা রয়েছে। সেখানে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন। পাশাপাশি ব্র্যাক, রিলিফ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করার কথা রয়েছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দাতা সংস্থা ও এনজিও পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে বিখ্যাত এ অভিনেত্রীর। কক্সবাজার সফর শেষ করে ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জোলির। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের পর মঙ্গলবার তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন