নিউজ ডেস্কঃ ভালোবাসা দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিটে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থার আন্তর্জাতিক কয়েকটি রুটে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ শতাংশ ছাড়ে টিকিট বিক্রি হচ্ছে। বিমানের এই আন্তর্জাতিক রুটগুলো হলো ঢাকা-কুয়ালালামপুর, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক, ঢাকা-কলকাতা ও ঢাকা-ইয়াংগুন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যালেন্টাইন অফার। ফলে মূল্যছাড়ে ভ্রমণ করতে হলে অবশ্যই এর আগে টিকেট কিনতে হবে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, কল সেন্টার ও বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।