News71.com
 Bangladesh
 04 Feb 19, 12:22 PM
 101           
 0
 04 Feb 19, 12:22 PM

ঢাকায় আসলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি।।  

ঢাকায় আসলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি।।   

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল. পি. মারসুদি ২৪ ঘণ্টার ঝটিকা সফরে গতকাল রবিবার রাতে ঢাকায় এসেছেন। ঢাকায় ইন্দোনেশিয়া হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল.পি. মারসুদি মাত্র ২৪ ঘণ্টার সফরে গতকাল রবিবার রাতে ঢাকায় এসেছেন। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল.পি. মারসুদির কাছে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন চাইবে ঢাকা। সফরকালে আজ সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন রেটনো এল.পি. মারসুদি।


ঢাকার ইন্দোনেশিয়া হাইকমিশনের কূটনৈতিক সূত্র জানায়, ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জাকার্তা। দেশটি ঢাকার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (পিটিএ) বিষয়ক চুক্তি করতে অনেক আগেই প্রস্তাবনা দিয়ে রেখেছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এই সফরে জাকার্তার কাছে রোহিঙ্গা ইস্যুতেই জোরালো সমর্থনের কথা জানাবে ঢাকা। কারণ, ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্য হওয়ায় দেশটি রোহিঙ্গা শব্দে বিশ্বাস করে না। প্রসঙ্গত, এর আগেও কয়েকবার ঢাকা সফর করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো এল.পি. মারসুদি। সর্বশেষ ২০১৭ সালে ঢাকা সফরে এসে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন