News71.com
 Bangladesh
 04 Feb 19, 12:20 PM
 119           
 0
 04 Feb 19, 12:20 PM

একাদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটি গঠিত॥  

একাদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটি গঠিত॥   

নিউজ ডেস্কঃ একাদশ সংসদের কার্য-উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে গতকাল রবিবার। সংসদের স্পিকার ড. শিরীন শারমিনকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের ঘোষণা দেন স্পিকার নিজেই।কমিটির সদস্যরা হলেন, সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার এ্যডভোকেট ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী মো. আনিসুল হক, সাবেক মন্ত্রীও জাপার আনিসুল ইসলাম মাহম্মুদ ও চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন। কার্য উপদেষ্টা কমিটি সংসদের অধিবেশন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন