News71.com
 Bangladesh
 04 Feb 19, 12:19 PM
 138           
 0
 04 Feb 19, 12:19 PM

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা ৮ ফেব্রুয়ারি।।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা ৮ ফেব্রুয়ারি।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। গতকাল আওয়ামী লীগের দফর সম্পাদক আবদুস সোবহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন