
নিউজ ডেস্কঃ ২২ ও ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠক হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম। আজ রবিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাবে বলেও জানান তিনি।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আগাম জলাবদ্ধতা নিরসন, নদী ভাঙনে এবারের বর্ষাসহ ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে আমি নিজে ভিজিট করেছি, এবং আমাদের প্রতিমন্ত্রী ভিজিটে যাচ্ছেন। ঢাকা-নারায়ণগঞ্জ জলাবদ্ধতা দেখতে প্রতিমন্ত্রীসহ আমি ভিজিটে গিয়েছিলাম। সেখানে ১৩টি পাম্প হাউজ তৈরির টার্গেট দিয়েছি। এবং সেগুলো ৩০ এপ্রিলের মধ্যে চালু হবে।