News71.com
 Bangladesh
 04 Feb 19, 05:08 AM
 107           
 0
 04 Feb 19, 05:08 AM

আজ থেকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু॥চলবে ৪ দিন  

আজ থেকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু॥চলবে ৪ দিন   

নিউজ ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হবে আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিক্রি করা হবে।আওয়ামী লীগের জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী প্রার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। এ ফরম বিক্রি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। আজ রবিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন