News71.com
 Bangladesh
 03 Feb 19, 07:42 AM
 115           
 0
 03 Feb 19, 07:42 AM

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক বসবে আজ॥  

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক বসবে আজ॥   

নিউজ ডেস্কঃ তিনদিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক আজ রবিবার আবারও বসছে। আজ বিকেল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। এর আগে গত বুধবার একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়। এছাড়া প্রথম দিনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হয়। ওইদিন সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আজ রবিবারের বৈঠকে থাকছে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিশ, পয়েন্ট অব অর্ডার ছাড়াও কার্যউপদেষ্টা কমিটি, সংসদ কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হবে। কার্যউপদেষ্টা কমিটি গঠিত না হওয়ায় একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন