News71.com
 Bangladesh
 03 Feb 19, 07:36 AM
 118           
 0
 03 Feb 19, 07:36 AM

কিডনী রোগীদের জন্য সুখবর॥ডায়ালাইসিসের পরিবর্তে চালু হয়েছে স্টেম সেল পদ্ধতি  

কিডনী রোগীদের জন্য সুখবর॥ডায়ালাইসিসের পরিবর্তে চালু হয়েছে স্টেম সেল পদ্ধতি   

নিউজ ডেস্কঃ কিডনিজনিত রোগে আক্রান্তদের ডায়ালাইসিসের কষ্ট কমাতে স্টেম সেল পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে বাংলাদেশে। আধুনিক এই প্রক্রিয়ায় ডায়ালাইসিস নিতে থাকা রোগীর পর্যায়ক্রমে ডায়ালাইসিসের সংখ্যা কমে আসার প্রমাণও মিলেছে। তবে কিডনি আক্রান্ত হবার শুরুতেই স্টেম সেল নিলে ভবিষ্যতে ডায়ালাইসিস নাও লাগতে পারে বলে জানিয়েছেন স্টেম সেল বিশেষজ্ঞরা। এই পদ্ধতিকে স্বাগত জানালেও কোন কোন রোগীর ক্ষেত্রে তা অধিক কার্যকর সেটি জানতে আরো গবেষণার প্রয়োজন বলে মনে করেন কিডনি হাসপাতালের পরিচালক। চিকিৎসকরা বলছেন, যাদের ডায়ালাইসিস শুরু হয়নি তাদের শরীরে স্টেম সেলের কার্যকারিতা সবচেয়ে বেশী। তবে ডায়ালাইসিসে থাকা রোগীরা স্টেম সেল নেবার পর শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি বলছেন তাদের ডায়ালাইসিসের সংখ্যা কমে আসার কথা।

স্টেম সেল বিশেষজ্ঞ ও পরিচালক ডা. মো ইয়াকুব আলী বলেন, যাদের এখনো ডায়ালাইসিস শুরু হয়নি তাদের স্টেম সেল দিলে সুস্থ হয়ে যাওয়ার কথা ডায়ালাইসিস শুরু হয়েছে তাদের স্টেম সেল দিলে সাত দিনে একবার বা পনোরো দিনে একবার বা এক মাসে একবার এইভাবে ধীরে ধীরে কমে আসবে। স্টেম সেল বিশেষজ্ঞ ও চিফ কনসাল্ট্যান্ট ডা জাহাঙ্গীর সারোয়ার বলেন, যেহেতু আমরা রোগীর শরীর থেকে স্টেম সেল পৃথক করে সাথে সাথেই আমরা রোগীকে দিয়ে দিচ্ছি কাজেই এতে ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়ার কোন সম্ভাবনা নেই। তবে সত্যিকার অর্থে এর কার্যকারিতা প্রমাণে অধিক গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কিডনি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা নুরুল হুদা লেলিন। তিনি বলেন, এটার কার্যকারিতা কি আছে তা বুঝতে আরো কিছুদিন সময় লাগবে। স্টাডি থেকে অবশ্যই বের হয়ে আসবে কাদের স্টেম সেল দিলে ভাল হবে কাদের হবে না। দেশে অন্তত দুই কোটি মানুষ কিডনিজনিত রোগে আক্রান্ত। এদের সুস্থ জীবনে ফেরাতে স্টেম সেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক গবেষণার পাশাপাশি খরচ কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন