News71.com
 Bangladesh
 02 Feb 19, 01:31 PM
 141           
 0
 02 Feb 19, 01:31 PM

মাঠপর্যায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে আইজিপি’স কমপ্লেইন সেল চালু॥  

মাঠপর্যায়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে আইজিপি’স কমপ্লেইন সেল চালু॥   

নিউজ ডেস্কঃ পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে ভূক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দিবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি’স কমপ্লেইন সেল চালু হয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘন্টাই চালু থাকে।

জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন