News71.com
 Bangladesh
 02 Feb 19, 01:23 PM
 105           
 0
 02 Feb 19, 01:23 PM

কৃষি খাতকে লাভজনক করতে হলে ভর্তুকি ও প্রণোদনা দিতে হবে॥কৃষিমন্ত্রী রাজ্জাক

কৃষি খাতকে লাভজনক করতে হলে ভর্তুকি ও প্রণোদনা দিতে হবে॥কৃষিমন্ত্রী রাজ্জাক

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে শুধু স্বয়ংসম্পূর্ণ হলে চলবে না। আমাদের নিরাপদ ও পুষ্টি জাতীয় খাদ্য উৎপাদন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষিকে লাভজনক করতে হলে এ খাতে ভর্তুকি ও প্রণোদনা দিতে হবে। আজ শনিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৭-১৮ এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধীদল থাকবে, যারা সরকারের গঠনমূলক সমালোচনা করে আমাদের ভুলভ্রান্তি তুলে ধরবে। আমরা এসব ভুলভ্রান্তি শুধরিয়ে সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ ভাবে দেশটা গড়ে তুলবো। আমরা সবার সহযোগিতা নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে চাই। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন দলকে গণভবনে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে আলোচনার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ গঠন করবো। যারা চা-চক্রে আসতে চাচ্ছেনা সেটা তাদের সংকীর্ণতা। এতে তারা লাভবান হবে না বরং ক্ষতিগ্রস্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন