News71.com
 Bangladesh
 02 Feb 19, 01:16 PM
 142           
 0
 02 Feb 19, 01:16 PM

সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে সবচেয়ে বড় বাধা মাদক॥স্বরাষ্ট্রমন্ত্রী  

সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে সবচেয়ে বড় বাধা মাদক॥স্বরাষ্ট্রমন্ত্রী   

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে সবচেয়ে বড় বাধা এখন মাদক। তাই মাদক নির্মূলে যা যা করার দরকার, সরকার তাই করবে। আজ শনিবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ লিমিটেডের ইউনিট-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশে মাদক তৈরি হয় না। কিন্তু কিছুসংখ্যক অসাধু ব্যক্তি চোরাচালানের মাধ্যমে মাদক নিয়ে আসে দেশে। তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদেরও যথাযথ ভূমিকা রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ। বর্তমানে দেশে সেই পরিস্থিতি বিদ্যমান রয়েছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন, সেই ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। দেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রফতানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইনশৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা দিতে প্রধানমন্ত্রীও সচেষ্ট রয়েছেন। অনুষ্ঠানে সৈয়দ আবু হোসেন বাবলা ও সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামসহ অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন