
নিউজ ডেস্কঃ ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প মৃদু অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে ঘর-বাড়ি। ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটের পার্শ্ববর্তী ভারতে কম্পনটির উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া ভূমিকম্পটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।