News71.com
 Bangladesh
 01 Feb 19, 02:12 PM
 191           
 0
 01 Feb 19, 02:12 PM

দেশে বন্ধ থাকা সরকারি সব শিল্প কারখানা চালু করতে হবে।। শিল্প প্রতিমন্ত্রী

দেশে বন্ধ থাকা সরকারি সব শিল্প কারখানা চালু করতে হবে।। শিল্প প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, অলাভজনক শিল্পখাতসমূহকে লাভজনক খাতে পরিণত করা এবং বন্ধ থাকা সরকারি সব শিল্প কারখানা চালু করার উদ্যোগ নেয়া হবে। আজ রাজধানীর মিরপুরের হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ একথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন তার প্রতি দেশের জনগণ অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, জনগণের রায় মেনে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। শিল্পখাতে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন