News71.com
 Bangladesh
 31 Jan 19, 04:25 PM
 176           
 0
 31 Jan 19, 04:25 PM

বিমান বাহিনী প্রধানের সঙ্গে নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ।।  

বিমান বাহিনী প্রধানের সঙ্গে নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে নবনিযুক্ত নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বিমান বাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাত করেন তারা। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী সদর দফতরের পিএসও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নৌ বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার দেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও তিনি বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ও বিমান সদরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন