News71.com
 Bangladesh
 31 Jan 19, 04:25 PM
 151           
 0
 31 Jan 19, 04:25 PM

১০ বছর পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন॥  

১০ বছর পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন॥   

নিউজ ডেস্কঃ প্রায় ১০ বছর পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করলো বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে প্রধান করে এই কমিটি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোয়া আটটা অব্দি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আপাতত জমিরউদ্দিন সরকারকে প্রধান করে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি আহ্বায়ক কমিটিতে আরও সদস্য যুক্ত করবেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন সদস্য জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনহ অনেকে উপস্থিত ছিলেন। তবে ফোরামের ১০ বছরের প্রলম্বিত কমিটির মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈঠকে অংশ নেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন