News71.com
 Bangladesh
 31 Jan 19, 04:24 PM
 125           
 0
 31 Jan 19, 04:24 PM

জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি ঘোষণা॥    

জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি ঘোষণা॥      

নিউজ ডেস্কঃ ভোট কারচুপির অভিযোগে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ ও ২৪ ফেব্রুয়ারি গণশুনানি কার্যক্রমের ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় তিনি বলেন, ভোট কারচুপির এ নির্বাচনের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করা হবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি এর প্রতিবাদে গণশুনানি কর্মসূচি পালন করা হবে। গণফোরামের দুই নির্বাচিত এমপি শপথ নেবেন না বলে জানান তিনি। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। ড. কামাল হোসেন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, ডক্টর রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন