News71.com
 Bangladesh
 31 Jan 19, 02:28 PM
 152           
 0
 31 Jan 19, 02:28 PM

পোশাক কারখানায় হেল্প লাইন চালু করেছে সরকার॥  

পোশাক কারখানায় হেল্প লাইন চালু করেছে সরকার॥   

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক কারখানার শ্রম পরিস্থিতি, ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন এবং যেকোনও পরিস্থিতি জানানোর জন্য ১৬৩৫৭ হেল্প লাইন চালু করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তৈরি পোশাক শিল্প খাতে সমন্বিত শ্রম ব্যবস্থপনা বিষয়ক আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই হেল্প লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হেল্পলাইন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর তত্ত্বাবধান করবে। সম্পূর্ণ বিনা খরচে শ্রমিকরা যেকোনও সময়ে তাদের কর্ম বিষয়ক যেকোনও ধরনের অভাব-অভিযোগ জানাতে পারবেন। এটি ২৪ ঘণ্টা চালু থাকবে। এই হেল্পলাইন নম্বরটি প্রতিটি কারখানায় বড় বড় অক্ষরে দর্শনীয় স্থানে প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন