News71.com
 Bangladesh
 31 Jan 19, 06:32 AM
 181           
 0
 31 Jan 19, 06:32 AM

আজ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন।

আজ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন।

নিউজ ডেস্কঃ গণমাধ্যম কর্মীদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর পর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন- নয়া দিগন্তের ইদ্রিস মাদ্রাজি, সমকালের জাকির হোসেন ইমন এবং যুগান্তরের মামুন ফরাজি। সাধারণ সম্পাদক পদে লড়ছেন- বাংলাভিশনের নাসরীন গীতি, ডিবিসির মুক্তাদির অনিক এবং দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়। জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন