News71.com
 Bangladesh
 30 Jan 19, 05:00 PM
 131           
 0
 30 Jan 19, 05:00 PM

শিক্ষার মানোন্নয়নে সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত॥

শিক্ষার মানোন্নয়নে সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত॥

নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দুই এক দিনের মধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, দুর্বল শিক্ষকদের মানসম্মত করে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয়করণ হওয়া ২৫ হাজার ২৪০ প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে একই উপজেলার নিকটতম বিদ্যালয়ে বদলি করা হবে। কোনো শিক্ষক যাতে হয়রানির শিকার না হয় তা দেখা হবে। পরিপত্র জারির ১৫ দিনের মধ্যে বদলি করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেয়া হবে।


মঞ্জুর কাদির আরও বলেন, নতুন জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের কোনো শিক্ষক দুর্বল থাকলে বদলি হওয়ার মাধ্যমে নিজের মানোন্নয়ন করতে পারবেন। একইভাবে আগের সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হওয়া বিদ্যালয়ে বদলি করে দুর্বল শিক্ষকদের মানোন্নয়ন করা হবে। তবে নতুন সরকারি হওয়া যেসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন তাদের বদলি করা হবে না বলে জানান তিনি। মঞ্জুর কাদির বলেন, এ সিদ্ধান্তের ফলে আগের সরকারি শিক্ষক এবং জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর হবে। জানা গেছে, বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ছয়শ একটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭ হাজার ৬৭২টি। বিদ্যালয়বিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৩৪টি ও নতুন জাতীয়রণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫ হাজার ২৪০টি। এছাড়াও পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৫৫টি। দেখা গেছে, এসব বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ২২ হাজার ৭৬৬ জন। প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৩৮ জন।
সংসদ প্রাণবন্ত করতে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে।।বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের


নিউজ ডেস্কঃ সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সংসদ প্রাণবন্ত করতে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে। আজ বুধবার নতুনভাবে দায়িত্ব নেয়া স্পিকার ড. শিরীন শারমিনকে উদ্দেশ্য করে সংসদে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, আমরা চাই সংসদ প্রাণবন্ত হোক। সংসদে সরকারি দলের তুলনায় আমাদের সদস্য সংখ্যা কম। কিন্তু আমরা মনে করি এটা কখনই সংসদ প্রাণবন্ত করার ক্ষেত্রে বাধা হবে না। সংসদকে যদি প্রাণবন্ত করতে হয় এবং সংসদকে সব কিছুর কেন্দ্রবিন্দু করতে হয়, তাহলে আমাদের কথা বলতে এবং যথেষ্ট সময় দিতে হবে। যদি আমাদের কথা তুলে ধরতে পারি, সংসদ প্রাণবন্ত হবে। জনগণও সংসদের প্রতি আগ্রহী হবে।


সরকারের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, সরকারকে অনুরোধ করতে চাই আমাদের যে কথাগুলো সংসদে উত্থাপন করব, সেগুলো গুরুত্বের সঙ্গে যেন বিবেচনা এবং গ্রহণ করা হয়। তাহলেই মানুষের আস্থা বাড়বে এবং সংসদ সব কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আমাদের বিশ্বাস সরকার সেই সুযোগটি করে দেবে। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ইতিপূর্বে সংসদ সদস্য, মন্ত্রী ও স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বেও আপনি স্পিকারের দায়িত্ব পালনকালে দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা আশা করি সামনের দিনেও আপনি নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেবেন। এ সময় টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন