News71.com
 Bangladesh
 30 Jan 19, 04:57 PM
 115           
 0
 30 Jan 19, 04:57 PM

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কেএমপির এসআই কৃপা সিন্ধু সাসপেন্ড॥

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কেএমপির এসআই কৃপা সিন্ধু সাসপেন্ড॥

 নিউজ ডেস্কঃ মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবির উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্ধুকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আজ বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু এর সত্যতা নিশ্চিত করেছেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে খালিশপুর থানার হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ বিক্রেতা মো. সাইফুল গাজী ও স্বর্ণালী আফরোজা স্বর্ণাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলের পাশে ডিবির এসআই কৃপা সিন্ধুকে পাওয়া যায়। এতো রাতে তিনি সেখানে কি করছেন জানতে চাইলে তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ ঘটনায় ডিবির এসআই কৃপা সিন্ধুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন