News71.com
 Bangladesh
 30 Jan 19, 04:56 PM
 78           
 0
 30 Jan 19, 04:56 PM

টানা তৃতীয়বার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেদারল্যান্ডসহ ৪ দেশের অভিনন্দন।।

টানা তৃতীয়বার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেদারল্যান্ডসহ ৪ দেশের অভিনন্দন।।

নিউজ ডেস্কঃ টানা তৃতীয়বার সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এরই ধারাবাহিকতায় আজ বুধবার আলাদা অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েয়েছেন নেদারল্যান্ডস, জর্ডান, আজারবাইজান ও তিউনিশিয়ার প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এছাড়া জর্ডানের প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ, আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদভ ও তিউনিশিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ আলাদা বার্তায় বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন