News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:21 PM
 267           
 0
 30 Jan 19, 12:21 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতির নতুন সময় নির্ধারণ।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতির নতুন সময় নির্ধারণ।।

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ক্লাস কার্যক্রমের নতুন সময়সীমা নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এখন থেকে ঢাকা মহানগরীতে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৪টা ও মফস্বলে ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম পরিচালনায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে ঢাকা মহানগরীর স্কুলগুলোর জন্য সকাল সাড়ে ৯টা থেকে ক্লাস শুরু হয়ে বিকেল পৌনে ৪টা ও আর ঢাকার বাইরের বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ক্লাস নেয়া হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যালয়গুলোতে বেধে দেয়া সময় অনুযায়ী ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে কি-না তা উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা মনিটরিং করবেন। পাশাপাশি প্রতি মাসে এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন