News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:17 PM
 211           
 0
 30 Jan 19, 12:17 PM

নতুন রাজনৈতিক দল বিএনজে’র আত্মপ্রকাশ॥

নতুন রাজনৈতিক দল বিএনজে’র আত্মপ্রকাশ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলটির চেয়ারম্যান হয়েছেন এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদ এবং মহাসচিব মো. নুর আলম সরকার। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা প্রতিহিংসাপরায়ণ। এ ক্লান্তিলগ্নে দেশে একটি দেশপ্রেম ও স্বাধীন চেতনায় রাজনৈতিক দল একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশবাসীকে উজ্জীবিত করে, সমাজে অসাম্প্রদায়িক মূল্যবোধের লক্ষ্যে দলটি সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

দলটির চেয়ারম্যান এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, দেশে গুণগত জনমতের গণতন্ত্র চর্চায় রাজনৈতিক দলের অভাব রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাজনীতির চর্চার জায়গাটি অপূর্ণ রয়েছে। অপরদিকে গড়ে উঠেছে অপশক্তি রাজনীতির বলয় এবং পেশি শক্তির অগণতান্ত্রিক মাত্রা। জাতি আজ দীর্ঘ ৪৭ বছর অতিক্রম করেছে বটে কিন্তু এ দেশে গণতন্ত্রের নামে চলছে রক্তক্ষয়ী, হানাহানির দৃশ্য। কখনো জনগণের জানমালে আগুন সন্ত্রাসের খেলা আবার কখনো গণতন্ত্রের নামে তামাশামাখা নির্বাচন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ সত্যিকারের রূপে রূপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। জনমতের ভিত্তিতে গণতন্ত্রের মাধ্যমে জনগণের সব অধিকার প্রতিষ্ঠা করতে, জনমত গড়ে তুলতে দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন প্রজন্মের জন্য একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে। যেখানে থাকবে না হানাহানি, দুর্নীতি, সিন্ডিকেট, সন্ত্রাস, জঙ্গিবাদ। বিএনজে'র লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের রাজনৈতিক তথা রাজনীতির সময়োপযোগী করার লক্ষ্যে দেশবাসীকে নিয়ে কাজ করা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মো. আলাউদ্দিন খান, এনামুল হক বাসুনিয়া, জিয়াউর রহমান জিয়া, দফতর সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন