News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:04 PM
 218           
 0
 30 Jan 19, 12:04 PM

একাদশ সংসদে প্যানেল সভাপতি হলেন যারা।।  

একাদশ সংসদে প্যানেল সভাপতি হলেন যারা।।   

নিউজ ডেস্কঃ একাদশ সংসদ অধিবেশন পরিচালনায় স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে যারা পরিচালনায় থাকবেন তাদের মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার একাদশ জাতীয় সংসদ অধিবেশনে পুনরায় স্পিকার নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর সংসদ অধিবেশন পরিচালনায় বসে প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে প্যানেল সভাপতি হিসেবে রয়েছেন- সংসদ সদস্য আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, ফখরুল ইমাম, সাগুফতা ইয়াসমিন। সংসদ অধিবেশন পরিচালনায় স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে যিনি প্রথমে থাকবেন তিনি স্পিকারের চেয়ারে বসে অধিবেশন পরিচালনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন