News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:03 PM
 123           
 0
 30 Jan 19, 12:03 PM

ধর্ম মন্ত্রণালয় থেকে সব অধর্মের কাজ দূর করা হবে॥প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ  

ধর্ম মন্ত্রণালয় থেকে সব অধর্মের কাজ দূর করা হবে॥প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ   

নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ধর্ম মন্ত্রণালয় থেকে সব ধরনের অধর্মের কাজ দূর করা হবে। নিজেও দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। আজ বুধবার সচিবালয়ে রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ফোরাম সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে আরআরএফ নির্বাহী কমিটি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সম্মাননাপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সহসভাপতি মিয়া হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, কোষাধ্যক্ষ রকীবুল হক, দফতর সম্পাদক কাওসার আজম, প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, মনিরুজ্জামান উজ্জ্বল, মোহসিনুল করিম লেবু ও রফিক আহমেদ প্রমুখ। শেখ আব্দুল্লাহ বলেন, হজ ব্যবস্থাপনার কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। হজ ব্যবস্থাপনা সুন্দর ও স্বচ্ছ করাই আমার প্রথম চ্যালেঞ্জ। আল্লাহর ঘরের মেহমানদের কেউ কষ্ট বা হয়রানি করলে তাদের কোনো ছাড় দেয়া হবে না। বিশ্ব ইজতেমা নির্ধারিত সময়ে একইসঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীন, সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ নাজমুল হক সৈকত, সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন