News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:03 PM
 94           
 0
 30 Jan 19, 12:03 PM

রাজধানীর বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রে ৬ সদস্য আটক।

রাজধানীর বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রে ৬ সদস্য আটক।

নিউজ ডেস্কঃ রাজধানীর বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যা ব সদস্যরা। আটকরা হলেন মোঃ মেহেদী হাসান (২২), মোঃ ফরিদুল (৩০), আসলাম তালুকদার (২৩), মোঃ শাহআলম শেখ (৩৪), মোঃ বাবু মিয়া (২৫) ও মোঃ রুবেল (২০)। গতকাল মঙ্গলবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, চারটি এন্টি কাটার ব্লেড, একটি পেন্সিল কম্পাস, একটি ড্যাগার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যা ব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাতে অভিযান চালিয়ে সাহালম শেখ, বাবু মিয়া ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে মেহেদী হাসান, ফরিদুল ও আসলাম তালুকদারকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন