News71.com
 Bangladesh
 30 Jan 19, 12:01 PM
 136           
 0
 30 Jan 19, 12:01 PM

৭ দিনের সফরে আগামী শুক্রবার সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান।

৭ দিনের সফরে আগামী শুক্রবার সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান।

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৭ দিনের শুভেচ্ছা সফরে আগামী শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার একথা জানায়। এতে বলা হয়, সফরকালে তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী,

সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৯ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন