News71.com
 Bangladesh
 30 Jan 19, 11:31 AM
 146           
 0
 30 Jan 19, 11:31 AM

প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাপ।।

প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাপ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল চা-চক্র ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবে। আজ বুধবার দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছে বাংলাদেশ ন্যাপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন