News71.com
 Bangladesh
 30 Jan 19, 11:26 AM
 131           
 0
 30 Jan 19, 11:26 AM

জাবিতে মাদক সেবনকালে ১০ শিক্ষার্থী আটক॥  

জাবিতে মাদক সেবনকালে ১০ শিক্ষার্থী আটক॥   

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবারও মাদক সেবনকালে ১০ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এসময় আটককৃতদের কাছে এক বোতল মদ, গাঁজা ও ইয়াবা পাওয়া যায়। গতকাল মঙ্গলবার ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্য পাঁচজন জাবি শিক্ষার্থী ও পাঁচজন বহিরাগত বলে জানা যায়। বহিরাগত ৫ জন হলেন-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের জিসান আহমেদ উষ্ণ, গুলশান কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিফা তাবাসুম, স্কলার্স ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নাফিজ আদনান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের আদনান শাহেদ, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের আরমিনা আক্তার। অন্যদিকে জাবির আটককৃত ৪৭ তম ব্যাচের পাঁচ শিক্ষার্থীরা হলেন-একাউন্টিং এন্ড ইনফরমেটিক্স বিভাগের সামিহা ইসলাম, নোমান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রাকিব নিহাল এবং নারমিন সুলতানা উপমা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পেছনের বারান্দা থেকে মাদক সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করি। পরবর্তীতে তাদের তল্লাশি করে মদ, গাঁজাসহ মাদকসেবনের বিভিন্ন দ্রব্য উদ্ধার করি। বহিরাগতদের ব্যাপারে তাদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। আর ক্যাম্পাসের শিক্ষার্থীদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ-উল-হাসান বলেন, চিকিৎসা কেন্দ্র থেকে তথ্য পেয়ে আমরা গিয়ে তাদেরকে আটক করি। ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। গত ১৯ জানুয়ারি রাতে জাবির মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় পার্শ্ববর্তী এলাকায় মাদক সেবনকালে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মুচলেকা নিয়ে তাদেরকেও ছেড়ে দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন