
নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফের সক্রিয় হয়ে উঠেছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্র। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যামব-৮। এ সময় জব্দ করা হয়েছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ ও প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাত সোয়া ৫টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরীর রূপাতলীতে র্যারব-৮ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাপবের উপ-অধিনায়ক মেজর সজীবুল ইসলাম সজীব এই তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো-গোপালগঞ্জের মুকসুদপুর থানাধীন ঢাকপার এলাকার বাসিন্দা মো. ওহাব শেখের ছেলে মো. তারিকুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী ভাপুরি গ্রামের গোঞ্জর শেখের ছেলে মো. মিলন শেখ (১৯)। র্যা ব-৮ এর উপ-অধিনায়ক সজীব বলেন, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দুই প্রতারক নিজেদের ঘরে বসে psc jsc ssc hsc all exam help line নামক পেজে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয়। যা দেখে অনেক সুযোগ সন্ধানী শিক্ষার্থীরা প্রলোভনে পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উক্ত ভুয়া প্রশ্নপত্র কিনে প্রতারিত হয়। তিনি বলেন, চক্রটি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গোপন গ্রুপে কথোপকথন চালিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলত। ইতিপূর্বেও তারা ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণা করেছে বলে র্যাাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় তথ্যপ্রযুক্তি ও প্রতারণার অভিযোগে র্যােব বাদী হয়ে মামলার প্রস্তুতি ছাড়াও চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন র্যাওব-৮ এর সিপিএসসির উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম সজীব।