News71.com
 Bangladesh
 29 Jan 19, 01:13 PM
 143           
 0
 29 Jan 19, 01:13 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা।। তোফায়েল আহমেদ  

ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা।। তোফায়েল আহমেদ   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসু নির্বাচন বিগত ২৮ বছর যাবৎ অনুষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নেতা তৈরির কারখানা। সেখানে নির্বাচন না হওয়া দুঃখজনক। সেখানে একসময় আমরা ছাত্র রাজনীতি করেছি। ছাত্রলীগের সদস্য হিসেবে অনেক পদে অধিষ্ঠিত হয়েছিলাম। ৬৮ সালে আমি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজ মঙ্গলবার এক অনলাইন পত্রিকার গোল টেবিল বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এইসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখাতেন। তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীনতার বীজ বপন করেছিলেন। মানুষ প্রত্যাশা করেছিলো, জাতীয় নির্বাচনের পরে শুধু ঢাবি নয়, পাবলিক, প্রাইভেট আরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখানেও নির্বাচন হবে। এটি একটি শুভ উদ্যোগ। আমি প্রত্যাশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন