News71.com
 Bangladesh
 29 Jan 19, 01:10 PM
 162           
 0
 29 Jan 19, 01:10 PM

সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপস করে না।।জাপা মহাসচিব রাঙ্গা

সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপস করে না।।জাপা মহাসচিব রাঙ্গা

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে জাপা জনগণের পক্ষে কথা বলবে। দেশ ও জাতির যে কোনো স্বার্থে জাপা নিয়মতান্ত্রিক আন্দোলন থেকে কখনোই পিছপা হবে না। সংসদেই প্রমাণ হবে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপস করে না। আজ মঙ্গলবার বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদ ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠেছেন। তিনি শিগগিরই দেশে ফিরে সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, পার্টি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হবে। দলীয় প্রার্থীদের পক্ষে একজোট হয়ে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন