News71.com
 Bangladesh
 29 Jan 19, 01:08 PM
 142           
 0
 29 Jan 19, 01:08 PM

দেশে ফিরলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন॥

দেশে ফিরলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন॥

নিউজ ডেস্কঃ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ড. কামাল হোসেন সরাসরি বেইলি রোডের বাসায় চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন