News71.com
 Bangladesh
 29 Jan 19, 04:35 AM
 83           
 0
 29 Jan 19, 04:35 AM

সোনালী-জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ।।

সোনালী-জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ।।

নিউজ ডেস্কঃ সোনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডে কর্মকর্তা (আইটি/আইসিটি) পদে নিয়োগের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টের সময়সূচি নির্ধারন করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৪ জানুয়ারি অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্ট আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর। ২ ঘন্টাব্যাপী পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। প্রার্থীদেরকে এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন