News71.com
 Bangladesh
 27 Jan 19, 12:30 PM
 363           
 0
 27 Jan 19, 12:30 PM

সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক নির্মূলই সুশাসন প্রতিষ্ঠায় প্রধান চ্যালেঞ্জ॥ডিএমপি কমিশনার  

সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক নির্মূলই সুশাসন প্রতিষ্ঠায় প্রধান চ্যালেঞ্জ॥ডিএমপি কমিশনার   

নিউজ ডেস্কঃ সুশাসন প্রতিষ্ঠায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ রবিবার ডিএমপির সদর দফতরে অনুষ্ঠিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূল করাই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা। আছাদুজ্জামান মিয়া বলেন, এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।


সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ক্রাইম রিপোর্টার ও পুলিশের কাজের ধরন প্রায় একই রকম। উভয়ের উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা। অতীতের মতো সাংবাদিক ও পুলিশের সম্পর্ক সোহার্দ্যপূর্ণ থাকবে। মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহসভাপতি মিজান মালিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, জয়েন্ট কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন