News71.com
 Bangladesh
 27 Jan 19, 12:29 PM
 119           
 0
 27 Jan 19, 12:29 PM

চলতি মাসের শেষে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা।।  

চলতি মাসের শেষে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা।।   

নিউজ ডেস্কঃ শীতকাল কিন্তু শৈত্যপ্রবাহ নেই, এমনটা কি হতে পারে? আগামী ২৯ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এই শৈত্যপ্রবাহের প্রভাব সারাদেশেই পড়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যা আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এরপর দেশে আর কোনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ রবিবার বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন