News71.com
 Bangladesh
 27 Jan 19, 12:09 PM
 105           
 0
 27 Jan 19, 12:09 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী।।  

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী।।   

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। আজ রবিবার ধানমন্ডি ৩২ নম্বরে নৌবাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এডমিরাল র্যাংক পড়িয়ে দেন। এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে নৌপ্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অপর্ণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব পরিদপ্তরের পরিচালক এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন